October 14, 2026, 1:40 am
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় দুই বেকারিকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো ফয়েজ উল্যাহ সদর উপজেলার বুধল বাজারে অভিযান পরিচালনা করেন।
এ ব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. ফয়েজ উল্যাহর নেতৃত্বে দুপুরে সদর উপজেলার বুধল বাজারে অভিযান চালিয়ে বাজারের জমজম বেকারি অ্যান্ড সুইটস ও আল-আমিন বেকারিতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি সামগ্রী প্রস্তুত বেকারি সামগ্রীতে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার করার দায়ে জমজম বেকারি অ্যান্ড সুইটসকে ১ লাখ ও আল-আমিন বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদের এই অপরাধগুলো সংশোধন করার জন্য সর্তক করে দেওয়া হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।