October 14, 2026, 1:38 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

কক্সবাজারে মনোনয়ন পত্র জমা দিলেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ

যমুনা নিউজ বিডি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে কক্সবাজার-১ (চকরিয়া ও পেকুয়া) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে সালাহউদ্দিন আহমদ চকরিয়া সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন। এর আগে দুপুর দেড়টায় তিনি ঢাকা থেকে বিমান যোগে কক্সবাজার পৌঁছান।

মনোনয়ন পত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার।

এর আগে, গত ২২ ডিসেম্বর চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে সালাহউদ্দিন আহমদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার প্রেস সচিব ছফওয়ানুল করিম।

রোববার পর্যন্ত কক্সবাজারের চারটি সংসদীয় আসনে বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD