October 13, 2026, 11:35 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

ঝিনাইদহ প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন, সভাপতি মাখন সম্পাদক লিটন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে আসিফ ইকবাল মাখন (বাংলা ভিশন) ও সাধারণ সম্পাদক পদে আমিনুল ইসলাম লিটন (মানবজমিন) নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) ঝিনাইদহ প্রেসক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সকাল ১০টা থেকে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। উৎসবমুখর পরিবেশে বেলা ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোট গ্রহণ শেষে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ ব্যালট বক্স উন্মোচন করেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট সুভাষ বিশ্বাস মিলন। এ ছাড়া নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট বদিউজ্জামাল বদি ও অ্যাডভোকেট আব্দুল আলিম।

নির্বাচনে সহ সভাপতি পদে রবিউল ইসলাম রবি (এশিয়ান টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাদ্দাম হোসেন (চ্যানেল টোয়েন্টিফোর), দপ্তর সম্পাদক পদে রাজিব হাসান (একাত্তর টিভি), তথ্য ও প্রচার সম্পাদক পদে কামরুজ্জামান লিটন, ক্রিড়া সম্পাদক পদে খায়রুল ইসলাম নিরব (আমাদের সময়), তথ্য প্রযুক্তি সম্পাদক পদে মো. সোহাগ আলী (সময় টিভি) নির্বাচিত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD