October 14, 2026, 1:40 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

ঢাকার ৩ এলাকায় ককটেল বিস্ফোরণ

যমুনা নিউজ বিডি: রাজধানীর শান্তিনগর, মৌচাক ও মিরপুরে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মিরপুরে ফুটপাতের এক দোকানি আহত হয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময় দুর্বৃত্তরা এসব ককটেল বিস্ফোরণ ঘটায় বলে জানিয়েছে পুলিশ।

মিরপুর থানা–পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকার মুক্তিযোদ্ধা শপিং কমপ্লেক্সের ছাদের ওপর থেকে বিকাল সাড়ে ৪টার দিকে একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। বিস্ফোরণে মার্কেটের সামনের ফুটপাতের এক দোকানি আহত হন।

এ ছাড়া রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-১০–এর পুলিশ বক্সের কাছে আরেকটি ককটেলের বিস্ফোরণ হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

এ বিষয়ে শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, মিরপুরের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে ফুটপাতের এক দোকানি সামান্য আহত হয়েছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মার্কেটের ওপর থেকে কেউ একজন বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে।

এ ছাড়া রাত ৮টা ১৫ মিনিটের দিকে শান্তিনগর এলাকার পশ্চিম সিগন্যালের কাছে একটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। ককটেলটি সিগন্যালের কাছের একটি বটগাছে থাকা বিজ্ঞাপনের বিলবোর্ডে লেগে বিস্ফোরণ হয়। এতে কেউ হতাহত হয়নি।

অন্যদিকে রাত ৮টা ৪০ মিনিটের দিকে মৌচাক ক্রসিংয়ে আরেকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায়ও কেউ হতাহত হয়নি।

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD