October 13, 2026, 11:42 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

সাংবাদিকদের সঙ্গে নতুন পুলিশ সুপারের মতবিনিময়

সিলেট প্রতিনিধি: সাইবার অপরাধ ও কিশোর গ্যাংকে জেলা পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন সিলেটের নতুন পুলিশ সুপার (এসপি) আখতার উল আলম। তবে এ দুটিই বন্ধ করার আশ্বাস দিয়েছেন সিলেটে নতুন যোগ দেওয়া এই পুলিশ সুপার।

সোমবার (৮ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে পুলিশ সুপার এ প্রসঙ্গে বলেন, ‘জেলা দুটি চ্যালেঞ্জ, একটি হলো- সাইবার অবরাধ বা সাইবার প্রতারণা, অনলাইনে এখন অনেক অপরাধ ও প্রতারণা হচ্ছে, বিকাশ বা নগদে আর্থিক লনেদেনেও প্রতারণা হচ্ছে, এছাড়া অনলাইন জুয়া পুরো দেশেই ছড়িয়ে পড়েছে। আমরা অনলাইন জুয়া বন্ধ করতে চাই। আরেকটি হলো- কিশোর গ্যাং। কিশোর গ্যাংও সারাদেশে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। আমি সিলেটে কিশোর গ্যাংয়রে দৌরাত্ম বন্ধ করতে চাই।’
গত ২৯ নভেম্বর সিলেট জেলার নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেন কাজী আখতার উল আলম। এর আগে ২৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় (পুলিশ-১ শাখা) জারি করা প্রজ্ঞাপনে আখতার উল আলমকে সিলেটের দায়িত্ব প্রদান করা হয়।

নির্বাচনের আগে এই বদলিকে অনেকে নির্বাচনকালীন পদায়ন বলছেন। সিলেটে যোগ দেওয়ার পর সোমবার প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন নতুন এই পুলিশ সুপার।

এসময় সাংবাদিকরাও সিলেটের বিভিন্ন ইস্যুতে নিজেদের মতামত দেন ও পুলিশ সুপারকে প্রশ্ন করেন।

সিলেটে প্রবাসীদের নিরাপত্তা প্রসঙ্গে এসময় পুলিশ সুপার বলেন, ‘সিলেট প্রবাসীবহুল এলাকা। আমার প্রথম প্রায়োরিটিতেই থাকবে প্রবাসী যারা আছেন, তারা একটা নির্দিষ্ট সময় দেশে আসেন পরিবারের সাথে সময় ব্যয় করতে, তারা যাতে এই সময়টা নিরপেদে থাকতে পারেন এই বিষয়টা আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখবো।’

সিলেটের সীমান্ত এলাকার বিভিন্ন অপরাধ প্রসঙ্গে তিনি বলেন, ‘সিলেট সীমান্তবর্তী এলাকা। এখানে ভারতের সাথে ১৮০ থেকে ১৯০ কিলোমিটার সীমান্ত রয়েছে। সীমান্তে মাদক বা চোরাচালান হয় না এটা বললে ভুল বলা হবে। অবশ্যই এসব হয়। এ ব্যাপারে কার্যকরী ব্যবস্থা নিতে হবে। চোরাচালান ও মাদক দমাতে হবে। এ ব্যাপারে আমাদের জিরো টলারেন্স থাকবে।’

তিনি বলেন, ‘সামনে নির্বাচন। বাংলাদেশের ইতিহাসে এবার বেটার নির্বাচন করার কথা প্রধান উপদেষ্টা বলেছেন। নির্বাচন যাতে অবাধ হতে পারে, জনগন যাতে আস্থাশীল থাকে, নির্বাচনের পরিবেশ ভালো থাকে এ ব্যাপারে সবার সহযোগিতায় আমরা ব্যবস্থা গ্রহণ করবো।’

সড়ক দুর্ঘটনা প্রসঙ্গ তিনি বলেন, ‘সড়ক দুর্ঘটনায় অকালেই অনেক প্রাণ ঝড়ে যায়। এ ব্যাপারে আমরা সচেতনামূলক কার্যক্রম চালাব। চালকের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। সচেতন হলে সড়ক দুর্ঘটনা কমে যাবে।’

তিনি বলেন, ‘কোনো সাংবাদিক যদি হয়রানি মামলার শিকার হন, তদন্তে তার অপরাধ প্রমাণ না পেলে তার নাম বাদ দেওয়া হবে।’

শীতকালে সিলেটে অপরাধ প্রবণতা বাড়ে-এক সাংবাদিকের এমন মন্তব্যের প্রেক্ষিতে আখতার উল আলম বলেন, ‘শীতকালে অপরাধ প্রবণতা বাড়ে। ডাকাতি বেড়ে যায়। এ ব্যাপারে আমরা সচেষ্ট আছি। জেলায় চেকপোস্টের পরিমাণ বাড়ানো হয়। ৩০টি চেকপোস্ট রয়েছে। এছাড়া ৪৬টি মোবাইল টিম মহাসড়কের লিংক রোডে টহলে আছে।’

এসময় সীমান্ত হত্যা, সাংবাদিকদের নামে হয়রানিমূলক মামলা, নিরপরাধ ব্যক্তিদের পুলিশের হয়রানি, গত বছরের ৫ আগস্টের পর অনেকক্ষেত্রে পুলিশের ঘুষ বাণিজ্য বেড়ে যাওয়ার অভিযোগসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকরা মতামত দেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD