October 14, 2026, 1:37 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

টাঙ্গাইলে অবৈধ ইটভাটার চিমনি ধ্বংস

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় আজ পরিবেশ ছাড়পত্র না থাকায় ‘মেসার্স আইবিএল ব্রিকস’ নামের ইটভাটার চিমনি স্থায়ীভাবে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার জেলার মির্জাপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের এ পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নওশাদ আলম।
এসময় টাঙ্গাইলে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জহিরুল ইসলাম, সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল, পরিদর্শক বিল্পব কুমার সূত্রধর সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নওশাদ আলম জানান, পরিবেশ ছাড়পত্র না থাকায় অবৈধভাবে গড়ে ওঠা মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের পাথরঘাটা এলাকায় অবস্থিত মেসার্স আইবিএল ব্রিকসের কিলন চিমনি স্থায়ীভাবে গুঁড়িয়ে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে এ ধরনের অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD