October 13, 2026, 11:35 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

হবিগঞ্জ-৪: জামায়াতের প্রার্থী হলেন সাংবাদিক অলিউল্লাহ নোমান

যমুনা নিউজ বিডি: হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সাংবাদিক অলিউল্লাহ নোমানের নাম ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে হবিগঞ্জ-৪ আসনের জরুরি রুকন (সদস্য) সম্মেলনে প্রার্থীর নাম ঘোষণা দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের।

জেলা জামায়াতের সেক্রেটারি ও হবিগঞ্জ-৩ আসনের প্রার্থী কাজী মহসিন আহমদ সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, আগে এই আসনে প্রার্থী হিসেবে জেলা জামায়াতের আমির মাওলানা মুখলিসুর রহমানের নাম ঘোষণা করা হয়েছিল। দলীয় বিবেচনায় তাকে পরিবর্তন করে নতুন মনোনয়ন দেওয়া হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট নজরুল ইসলাম এবং মাধবপুর ও চুনারুঘাট উপজেলার জামায়াত নেতারা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD