October 14, 2026, 12:39 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

যশোর বারের নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

যশোর প্রতিনিধি: যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করেছে। সমিতির ১৩টি পদের ১১টিতেই জিতেছেন এই প্যানেলের প্রার্থীরা। অন্যদিকে জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেল থেকে সদস্য পদের প্রার্থী বিজয়ী হয়েছেন।

নির্বাচনে ৩৩৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু। সাধারণ সম্পাদক পদে ২৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ও বর্তমান সাধারণ সম্পাদক এম এ গফুর।

শুক্রবার সকাল ১০টা থেকে যশোর জেলা আইনজীবী সমিতির এক নম্বর ভবনে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। পরে রাত সাড়ে ১০টায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মোহসীন আলী।

ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে পরাজিত প্রার্থীদের মধ্যে জামায়াতে ইসলামী সমর্থিত আব্দুল লতিফ পেয়েছেন ১৭১ ভোট এবং সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক আবু মোর্ত্তজা ছোট ১৫৪ ভোট। অপর প্রার্থী কাজী রেফাত রেজওয়ান সেতু পেয়েছেন ৮২ ভোট।

সহ-সভাপতি পদে ৩৫৭ ভোট পেয়ে গোলাম মোস্তফা ও ২৪৯ ভোট পেয়ে বাসুদেব বিশ্বাস, যুগ্ম সম্পাদক পদে ৩৪৯ ভোট পেয়ে অ্যাডভোকেট নূর আলম পান্নু, সহকারী সম্পাদক পদে ৩৩৭ ভোট পেয়ে অ্যাডভোকেট সেলিম রেজা, ২৯৪ ভোট পেয়ে অ্যাডভোকেট রিনা আখতার মিলি, গ্রন্থাগার সম্পাদক পদে ২৫০ ভোট পেয়ে অ্যাডভোকেট কামরুল হাসান সোহেল নির্বাচিত হয়েছেন।

এছাড়া, কার্যকরী সদস্য পদে অ্যাডভোকেট রেহেনা পারভীন ৩৫৫, মুন্সি মঞ্জুরুল মাহমুদ লিটু ৩১৮, মওলুদা পারভীন ৩১৮, আজাহারুল ইসলাম ২৬০, শফিকুল ইসলাম ২৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মোহসীন আলী জানান, মোট ৫৩৬ জন ভোটারের মধ্যে ৫২০ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।

শান্তিপূর্ণ ও শৃঙ্খলার সাথে নির্বাচন সম্পন্ন করতে পারায় তিনি ভোটারসহ আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD