October 14, 2026, 2:46 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

গাজীপুরে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় আজ রবি মৌসুমে বোরো হাইব্রিড ও বোরো উফশী ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে একহাজার ৪৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করেছে।

আজ রোববার দুপুরে কাপাসিয়া উপজেলার পরিষদের সামনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কার্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

এ অনুষ্ঠানে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি ও কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনীমের পক্ষে সার ও বীজ বিতরণ করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আউলিয়া খাতুন।

এ সময় অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ শাকিল আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অলি ভৌমিক ও সুরাইয়া আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দিলারা আক্তার মনি, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবুল কালাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ মোখলেছুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অনুষ্ঠানে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৮৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে জনপ্রতি ৫ কেজি বোরো উফশী ধান বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। এছাড়া, ছয়শ’ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিঘা প্রতি ২ কেজি করে বোরো হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD