October 15, 2026, 2:37 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

দিনাজপুরে সেলাই মেশিন বিতরণ

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রীদের মধ্যে ২২টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

আজ রোববার সন্ধ্যায় দিনাজপুর শহরে নিমনগর বিশ্ব-রোডসংলগ্ন অ্যাপটাচ কমিউনিটি সেন্টার মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।

আঞ্জুমান মুফিদুল ইসলামের দিনাজপুর জেলা শাখার সভাপতি সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির যুগ্ম-পরিচালক (শাখা কার্যক্রম) ও সৈয়দ লোকমান আহমেদ।

এসময় আঞ্জুমান মফিদুল ইসলামের প্রধান কার্যালয়ের মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (সিভিল) মো. শামসুজ্জামান এবং ব্রাঞ্চ অ্যাফেয়ার্স অ্যান্ড কো-অর্ডিনেশন অফিসার মো. শামসুল আবেদীন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সেলাই মেশিন বিতরণ কর্মসূচির লক্ষ্য শুধু কর্মসংস্থান নয় বরং পরিবারে অর্থনৈতিক স্বনির্ভরতা তৈরি করা।

অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণ প্রাপ্ত ছাত্রীদের মধ্যে বিনামূল্যে ২২ টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD