October 13, 2026, 10:36 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

হামজাদের প্রশংসায় ভাসালেন তারেক রহমান

যমুনা নিউজ বিডি: দীর্ঘ ২২ বছর পর, ভারতকে হারিয়ে ইতিহাস রচনা করল বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে ভারতকে ১-০ গোলে পরাজিত করে বাংলাদেশের ফুটবল দল। কাঙ্ক্ষিত এ জয়ের পর হামজারা ভাসছেন প্রশংসায়। তাদের নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এসব কথা বলেন তিনি।

ফেসবুক পোস্টে তারেক রহমান লেখেন, ২২ বছর পর ভারতের বিরুদ্ধে আজ ফুটবল মাঠে বাংলাদেশের জয় আমাদের সবাইকে আবারও মনে করিয়ে দিল— শৃঙ্খলা, ঐক্য ও বিশ্বাস থাকলে আমরা কী অর্জন করতে পারি।

তিনি লেখেন, শুরুতেই মোরসালিনের গোল এবং দলের নিরলস লড়াই লাখো মানুষের হৃদয়ে আবারও নতুন করে আশা জাগিয়েছে— বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সামনে আরো উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। আমাদের ফুটবলাররা তরুণদের অনুপ্রেরণা এবং তারা আমাদের ক্রীড়া সংস্কৃতির প্রতিনিধি। এমন এক ভবিষ্যৎ বাংলাদেশের অপেক্ষায়— যেখানে প্রতিভা লালিত হবে, স্বপ্নকে সমর্থন করা হবে, এবং আমাদের পতাকা আরো উঁচুতে উড়বে।

এদিকে ভারতের বিপক্ষে দারুণ এ জয়ের পর বাংলাদেশ ফুটবল দল ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD