October 15, 2026, 2:38 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

দিনাজপুরে গ্রাম আদালত কার্যক্রমের অর্ধ-বার্ষিক সমন্বয় সভা

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলায় আজ জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বিকাল ৪ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে এ সভায় জেলার ১৩ টি উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ, জেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোরশেদ আলী খান, জেলায় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল মতিন, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ- তৃতীয় পর্যায়ে প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার (ইএসডিও) মো. আবু বক্কর সিদ্দিক, জেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক রওনক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, গত ছয়মাসে জেলার গ্রাম আদালতগুলোতে প্রায় সাড়ে ৫ হাজার অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে।

সভায় মুক্ত আলোচনায় জেলা পর্যায়ে কার্যক্রমের অগ্রগতি ও শিক্ষনীয় দিকসমূহ পর্যালোচনা এবং করণীয় বিষয়ে দিক নির্দেশনার পাশাপাশি গ্রাম আদালত সক্রিয়করণে উপজেলা পর্যায়ে গৃহীত পদক্ষেপসমূহ ও অগ্রগতি এবং তুলনামূলক পিছিয়েপড়া ইউনিয়ন সমূহের বিদ্যমান চ্যালেঞ্জ এবং করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

অর্ধ-বার্ষিক এ সমন্বয় সভায় জেলার ১৩টি উপজেলার ১০৩ টি ইউনিয়ন পরিষদ এবং ৯টি পৌরসভার হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD