October 13, 2026, 11:38 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতি সভা

যমুনা নিউজ বিডি: ৬ ডিসেম্বর সুনামগঞ্জ মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে জেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পালের পরিচালনায় সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মো. তোফায়েল আহমদ, জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমিন, মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, জেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ (অব:) শেরগুল আহমেদ, অ্যাডভোকেট শেরনুর আলী।

এছাড়া বক্তব্য দেন সাংবাদিক লতিফুর রহমান রাজু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোনাজির হোসেন সুজন, সাংবাদিক মুহাম্মদ আমিনুল হক, এনসিপির জেলা কমিটির যুগ্ম সম্পাদক মীর্জা আজীজ, শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন প্রমুখ।

সভায় দিবসগুলো যথাযথভাবে পালনের সিদ্বান্ত নেওয়া হয়। জেলা শহরে দিবস উপলক্ষে সিনেমা প্রদর্শন ছাড়াও কাবাডি, হাডুডু, ক্রিকেট খেলার আয়োজনের সিদ্ধান্ত হয়। ডলুরা শহীদ মিনারে ৪৮ জন শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার সিদ্ধান্ত হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD