October 14, 2026, 8:52 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

১৫ নভেম্বর থেকে বগুড়ায় শুরু হচ্ছে এনসিএল‘র চার দিনের ম্যাচ

স্পোর্টস রিপোর্টার : আগামী ১৫ নভেম্বর থেকে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামে ২৭ তম জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) এর খেলা শুরু হচ্ছে। এই ভেন্যুতে ৩টি চার দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে মুখোমুখী হবে রংপুর বিভাগ বনাম বরিশাল বিভাগ।

আগামীকাল বুধবার দুটি দল বগুড়ায় আসার কথা রয়েছে। আগামী বৃহস্পতিবার সকালে এবং বিকেলে দুই দল স্টেডিয়ামে অনুশীলন করবে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচ। এই ম্যাচেও দর্শকের জন্য কোন টিকিটের ব্যবস্থা রাখা হয়নি। বিনা টিকিটেই দর্শকরা গ্যালারীতে বসে প্রিয় তারকাদের খেলা উপভোগ করতে পারবেন।

বগুড়ায় অপর দু’টি চার দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ থেকে ২৫ নভেম্বর এবং ৬ থেকে ৯ ডিসেম্বর। ২দ্বিতীয় ম্যাচে খেলবে সিলেট বিভাগ বনাম চট্রগ্রাম বিভাগ এবং তৃতীয় ম্যাচে মুখোমুখী হবে রংপুর বিভাগ বনাম খুলনা বিভাগ।

এরই মধ্যে এনসিএল আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সেরে ফেলেছে শহীদ চান্দু স্টেডিয়ামের গ্রাউন্ডসম্যানরা। নতুন রূপে সাজানো হয়েছে আউটফিল্ড। সেন্টার উইকেট, প্রাক্টিস উইকেট তৈরি করা হয়েছে বিসিবি’র নির্দেশনার আলোকে। এবারও তুলনামূলক বাউন্সি উইকেটে খেলার সম্ভাবনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD