October 14, 2026, 2:43 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম

ষ্টাফ রিপোর্টার: ঢাকা-১৫ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী ঘোষণা করা হয়েছে শফিকুল ইসলাম খান মিল্টনকে।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় ঢাকা-১৫ আসনে শফিকুল ইসলাম খান মিল্টনকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষণা করেন তিনি।

এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে রয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। ধারণা করা হচ্ছে, ভোটের মাঠে এই দুই প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যেতে পারে। এদিন বিএনপি ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ করে। স্থায়ী কমিটির বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD