October 14, 2026, 2:43 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

যমুনা নিউজ বিডি: বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় ‘২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা ২০২৫’ আজ মুন্সীগঞ্জ জেলার ধলেশ্বরী নদীতে অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ২৩ জন এবং মহিলা বিভাগে ১২ জন সাঁতারুসহ বাছাইকৃত মোট ৩৫ জন সাঁতারু অংশগ্রহণ করে।

সকাল ৯:৩০টায় নারায়ণগঞ্জ জেলার বক্তাবলী লঞ্চঘাট থেকে শুরু হয়ে প্রতিযোগিতা শেষ হয় ধলেশ্বরী নদীর মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটে। পুরুষ বিভাগে প্রায় ১০ কিলোমিটার ও মহিলা বিভাগে প্রায় ৭কিলোমিটার সাঁতার অনুষ্ঠিত হয়।

পুরুষ বিভাগে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশ সেনাবাহিনীর মোঃ ফয়সাল আহমেদ। দ্বিতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশ নৌবাহিনীর পলাশ চৌধুরী, তৃতীয় , ৪র্থ ও পঞ্চম স্থান অর্জন করেছেন যথাক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর নুরুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আশিকুর রহমান ও নিকলী সুইমিং ক্লাব এর মোঃ ইমরান।

মহিলা বিভাগে প্রথম স্থান করেছেন বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার টুম্পা। এই বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেন বাংলাদেশ সেনাবাহিনীর মুক্তি খাতুন, ৩য় বাংলাদেশ নৌবাহিনীর রুপা খাতুন, ৪র্থ বাংলাদেশ সেনাবাহিনীর সালমা খাতুন এবং ৫ম স্থান অর্জন করে গড়াই সুইমিং ক্লাবের সাদিয়া খাতুন।

মুন্সীগঞ্জ লঞ্চঘাট টার্মিনাল স্মরণীতে অনুষ্ঠিত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি এডমিরাল এম নাজমুল হাসান।

প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ঢাকা নৌ অঞ্চল কমান্ডার রিয়ার এডমিরাল আব্দুল্লাহ-আল-মাকসুদ, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা এবং মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।

এছাড়াও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যগণ, বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD