October 13, 2026, 11:42 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট দিবস উদযাপন

যমুনা নিউজ বিডি: দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ কেক কাটা, র‌্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কর্মসূচির উদ্বোধন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিভিন্ন পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. আলী আক্কাস এবং বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি আনোয়ার-উল-আলম আলোচনায় অংশ নেন। বিভাগের সহকারী অধ্যাপক মিসেস নুর নাহার ইয়াসমিন অনুষ্ঠান সঞ্চালনা করেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা ম্যানেজমেন্ট দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, সুষ্ঠু ব্যবস্থাপনা জীবনের প্রতিটি ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। পারিবারিক, সামাজিক ও জাতীয় জীবনে সুষ্ঠু ব্যবস্থাপনার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালনের জন্য তিনি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

অ্যালামনাই নেটওয়ার্কিং ও ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সম্পর্ক আরও জোরদার করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। আলোচনা পর্ব শেষে পুরস্কার বিতরণ, রম্যবিতর্ক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD