October 13, 2026, 10:32 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

দুই ঘণ্টার মধ্যেই বেরোবির নতুন উপাচার্যের নিয়োগ বাতিল

যমুনা নিউজ বিডি: দেশের ১১টি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমানকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য নিয়োগ দেওয়া হয়। তার এই নিয়োগের প্রজ্ঞাপন জারির এক ঘণ্টা পেরোনোর আগেই তা বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়।

অভিযোগ উঠেছে, তিনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদের বোন জামাই।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বেরোবির ভিসি নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করে জারি করা নতুন প্রজ্ঞাপনে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের অদ্য ১৪ মের ৩৭.০০.০০00,079.11.181. ২২-২০৬ এবং ৩৭.০০.০০০০.০৭৯,১১,১৮১,২২-২০৭ নম্বর স্মারকসমূহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর সম্পর্কিত আদেশসমূহ এতদ্বারা বাতিল করা হলো।
বিজ্ঞাপন

এর আগে এই স্মারকে তাকে চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র বলছে, আনিসুর রহমান আওয়ামী লীগের এক মন্ত্রীর নিকটাত্মীয় হওয়ায় নিয়োগটি নিয়ে বিতর্ক দেখা দেয়। এরপর তার নিয়োগ বাতিল করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD