October 14, 2026, 2:47 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

জমকালো আয়োজনে লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

যমুনা নিউজ বিডি: জমকালো আয়োজনের মধ্যে দিয়ে প্রায় এক যুগ পর লক্ষ্মীপুরে দশ দল নিয়ে শুরু হয়েছে জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।

শনিবার বিকেলে জেলা স্টেডিয়াম মাঠে পায়রা ও বেলুন উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় রামগতি উপজেলা ও সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা একাদশ। নির্ধারিত সময় গোলশূন্য থাকায় ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। সেখানে রামগতি উপজেলা ৩-১ গোলে হারায় চন্দ্রগঞ্জ থানা একাদশকে।

প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে রাখেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। অতিরিক্ত জেলা শাসক সম্রাট খীসার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আকতার হোসেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপী।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আশরাফুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার লাকী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানা, রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমজাদ হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মোন্নাফ, ক্রীড়া সংগঠক আব্দুর রব শামীম, মইন উদ্দিন চৌধুরী কামরু ও সিনিয়র সাংবাদিক আ হ ম মোশতাকুর রহমান।

দীর্ঘদিন পর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করায় স্টেডিয়ামে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি দেখা গেছে।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, জেলা প্রশাসক গোল্ডকাপ শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়, এটি আমাদের তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত রাখার এক অনন্য প্রয়াস। খেলাধুলা মানুষকে শৃখলাবদ্ধ ও মানবিক করে তোলে। যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই।

তিনি আরও বলেন, দীর্ঘদিন পর হলেও এই টুর্নামেন্ট শুরু হয়েছে। মূলত দীর্ঘদিনের ঝিমিয়ে পড়া ক্লাবগুলোকে জাগিয়ে তোলার একটা প্রচেষ্টা এই টুর্নামেন্ট। কারণ ক্লাবগুলোই আমাদের ফুটবলারদের নার্সিং করে। এ রকম একটা টুর্নামেন্ট খেলোয়াড়সহ সংশ্লিষ্ট সবার মেধাকে বিকশিত করে। আমাদের একটা যাত্রা শুরু হল। টুর্নামেন্টের মাধ্যমে নতুন প্রজন্ম মাঠমুখী হবে। তাই আগামীতে আরও বড় পরিসরে এই আয়োজন অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD