October 13, 2026, 11:36 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

সিলেটের কোম্পানীগঞ্জে ১০ বাল্কহেড জব্দ, ৯ জন আটক

সিলেট প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে মোবাইল কোর্টের অভিযানে ১০টি বালু ভর্তি বাল্কহেড জব্দ এবং ৯ জনকে আটক করা হয়েছে।

আজ শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। উপজেলার ধলাই নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়।

অভিযানে অনুমোদন ছাড়া কয়েকটি বাল্কহেডের মাধ্যমে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করায় ১০টি বালু ভর্তি বাল্কহেড জব্দ ও ৯ জনকে আটক করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিন মিয়া জানান, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। নদী ও পরিবেশ রক্ষায় কেউ ছাড় পাবে না।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, জব্দ করা বাল্কহেডগুলো থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD