October 14, 2026, 2:46 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

লক্ষ্মীপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা

লক্ষিপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

এ সময় পুলিশ সুপার মো. আকতার হোসেন, লক্ষ্মীপুরে দায়িত্বরত সেনাবাহিনীর কর্মকর্তা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক মো. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা, অতিরক্তি জেলা প্রশাসক (রাজস্ব) মোশারেফ হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) মেজবাউল আলম  ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-আইসিটি) সুরাইয়া আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম রানা, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, জেলা জামায়াতের আমীর মাস্টার রুহুল আমিন ভূঁইয়া ও জজ কোর্টের পিপি আহামদ ফেরদাউস মানিকসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, বর্তমানে জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো রয়েছে।

চুরি-ডাকাতি, মারা-মারিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেন না হয়, সেদিকে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এছাড়া প্রত্যেকটি থানা এলাকায় দিন-রাত মিলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্তক অবস্থানে রয়েছে পুলিশ। মাদক, কিশোর গ্যাং বিরোধী অভিযান অব্যাহত রাখা হবে। কেউ আইনশৃঙ্খলা অবনতির চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে।

এ সময় জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, জনগনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে।

মাদক বিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স রয়েছে। পাশাপাশি জেলার বিভিন্ন স্থানে খাল-নদী ও সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD