October 13, 2026, 11:42 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

চাকসু নির্বাচনে ৬০ শতাংশ ভোট পড়েছে, চলছে গণনা

চট্রগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মোট ভোটের ৬০ শতাংশেরও বেশি ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।

আজ বুধবার সন্ধ্যায় অধ্যাপক মনির বাসস’কে বলেন, ভোট গণনার পর ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ছয়টি কেন্দ্রে ভোট গণনা চলছে। শিক্ষার্থীরা সকাল ৯ টা থেকে ভোট দেওয়া শুরু করে বিকেল ৪ টা ৩০ মিনিটে ভোটদান শেষ হয়।

নির্বাচন কমিশন বলেছে, নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছ হয়েছে।

এর আগে দুপুরে নির্বাচন ব্যবস্থাপনা কমিটির সদস্য ও আইসিটি সেলের প্রধান অধ্যাপক সাইদুর রহমান বলেন, ভোট গণনা শেষ করতে এবং ফলাফল ঘোষণা করতে আগামীকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত সময় লাগতে পারে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD