October 13, 2026, 11:37 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

চাকসু নির্বাচন : ৫টি ভোটকেন্দ্রে থাকবে ৬০টি গোপন ভোটকক্ষ

চট্রগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনু-২০২৫ উপলক্ষে পাঁচটি অনুষদ ভবনকে ভোটকেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ১২টি করে মোট ৬০টি গোপন ভোটকক্ষ থাকবে।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন আজ শনিবার বিকেলে এ তথ্য জানান।

তিনি জানান, নির্বাচনের জন্য পাঁচটি অনুষদ ভবনকে কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে ১২টি করে গোপন ভোটকক্ষ থাকবে। ফলে সর্বমোট ভোটকক্ষের সংখ্যা দাঁড়াচ্ছে ৬০টি। প্রতিটি কেন্দ্রে সংশ্লিষ্ট অনুষদের ডিন রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে একজন করে কমিশনার রিটার্নিং কর্মকর্তাদের সহযোগিতা করবেন।

কোন কেন্দ্রে কারা ভোট দেবেন :

চাকসু, হল ও হোস্টেল সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার থাকছে ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন কেন্দ্রে। এখানে প্রীতিলতা হল, বিজয়-২৪ হল, শহীদ ফরহাদ হোসেন হল ও শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের মোট ৭ হাজার ৭৩ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন। ড. মুহাম্মদ ইউনুস ভবন (সমাজবিজ্ঞান অনুষদ) কেন্দ্রে ভোট দেবেন নবাব ফয়জুন্নেছা হল, শামসুন নাহার হল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল ও অতীশ দীপঙ্কর হলের শিক্ষার্থীরা। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৬ হাজার ৬১৬ জন।

শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবন (কলা ও মানববিদ্যা অনুষদ নতুন ভবন) কেন্দ্রে ভোট দেবেন শাহজালাল হল, এ. এফ. রহমান হল ও আলাওল হলের ৫ হাজার ২৬৩ জন শিক্ষার্থী। বিজ্ঞান অনুষদ ভবন কেন্দ্রে আমানত হল, শহীদ আবদুর রব হল ও মাস্টারদা সূর্য সেন হলের ৪ হাজার ৫৩৬ জন শিক্ষার্থী ভোট দেবেন। এছাড়া সবচেয়ে কম ভোটার থাকছে আইটি অনুষদ ভবন কেন্দ্রে। এই কেন্দ্রে সোহরাওয়ার্দী হলের মোট ৪ হাজার ৩৬ জন শিক্ষার্থী ভোট দেবেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, চাকসু নির্বাচনে ২৬টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী এবং হল ও হোস্টেল সংসদে যথাক্রমে ১৪ ও ১০টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৯৩ জন প্রার্থী। নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৫১৬ জন।

তফসিল অনুযায়ী আগামী ১৫ অক্টোবর বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই রিটার্নিং কর্মকর্তার কক্ষে শুরু হবে গণনা কার্যক্রম।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD