October 14, 2026, 2:47 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আসিফ সিরাজ রব্বানী

যমুনা নিউজ বিডি: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র দাখিল করেছিলেন আসিফ সিরাজ রব্বানী। তবে শেষ মুহূর্তে তিনি মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন।

এক বিবৃতিতে রব্বানী বলেন,“ক্রিকেট আমার ভালোবাসা। দেশের ক্রিকেটের উন্নয়নে কাজ করার সুযোগ আমার কাছে সবসময়ই পরম কাঙ্খিত। সে কারণেই এবারের বিসিবি নির্বাচনে প্রার্থী হয়েছিলাম। নির্বাচনে অংশগ্রহণের খবর প্রকাশের পর বগুড়াবাসীসহ সর্বস্তরের মানুষের মাঝে যে উৎসাহ-উদ্দীপনা দেখেছি, তা ছিল অভূতপূর্ব। এই আস্থা ও ভালোবাসার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ।”

তিনি আরও বলেন,“আজ বৃহত্তর স্বার্থে আমি বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। ইনশাআল্লাহ, পরিবেশ-পরিস্থিতি অনুকূলে থাকলে ভবিষ্যতে আবারও নির্বাচনে অংশ নেব। তবে দেশের ক্রিকেটের উন্নয়নে আমার সহযোগিতা ও শুভকামনা সবসময় অব্যাহত থাকবে। আমি বাংলাদেশের ক্রিকেটের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।”

রব্বানীর এই সিদ্ধান্তে অনেকেই বিস্মিত হলেও তিনি মনে করছেন, বৃহত্তর স্বার্থে এটাই সঠিক পদক্ষেপ। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটে আরও সরাসরি ভূমিকা রাখার আশা ব্যক্ত করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD