October 14, 2026, 2:45 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

সব স্বাভাবিক হলেই ১৪৪ ধারা তুলে নেয়া হবে: খাগড়াছড়ি জেলা প্রশাসক

যমুনা নিউজ বিডি: সবকিছু স্বাভাবিক হলেই ১৪৪ ধারা তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় জেলা সদরের স্বনির্ভর বাজারে সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

এই সময় তিনি বলেন, খাগড়াছড়ি জেলার সাম্প্রতিক ঘটনা তদন্তে গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটির কাজ শুরু হয়ে গেছে। এখন তথ্য সংগ্রহ চলছে। আগামী রোববার থেকে সরেজমিন তদন্ত কার্যক্রম শুরু করা হবে।

তিনি আরও জানান, সব কিছু স্বাভাবিক হলে আইনশৃঙ্খলা বাহিনীর মতামতের ভিত্তিতে ১৪৪ ধারা প্রত্যাহারের ঘোষণা দেয়া হবে। একই সঙ্গে খাগড়াছড়ি ও গুইমারায় সাম্প্রতিক ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণ এবং ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজও চলমান রয়েছে। পরে বিশেষ বরাদ্দের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে।

এ সময় খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গত ২৭ সেপ্টেম্বর দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনায় স্বনির্ভর বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এতে বহু ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD