October 15, 2026, 3:18 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

দিনাজপুরে কুমারী পূজায় ভক্তদের ভিড়

যমুনা নিউজ বিডি: শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীতে দিনাজপুর শহরের রামকৃষ্ণ মিশন আশ্রমে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যক ভক্ত ও পুণ্যার্থীদের উপস্থিতিতে আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ পূজা হয়।

পূজায় এবার দেবীরূপে মনোনীত করা হয় দিনাজপুর শহরের মেডিকেল কলেজ হাসপাতাল মোড় এলাকার ৭ বছরের শিশু মধুশ্রী গাঙ্গুলীকে। যে দিনে তার জন্ম, একই দিনে তাকে দেবীরূপে পূজা করায় নিজেকে ভাগ্যবান মনে করেন মা সাবিত্রী গাঙ্গুলী।

তিনি বলেন, বেলা ১১ টায় মধুশ্রী গাঙ্গুলীকে সাজিয়ে তোলা হয় পূজার বেদীতে। এরপর শুরু হয় পূজা—অর্চনা। পূজা—অর্চনা পরিচালনা করেন, দিনাজপুর রামকৃষ্ণ মিশন ও আশ্রমের মহারাজ স্বামী বিভাত্মানন্দ।

দিনাজপুর শহরের মধ্যে একমাত্র রামকৃষ্ণ আশ্রমে এই কুমারী পূজা অনুষ্ঠিত হওয়ায় বিপুল সংখ্যক ভক্ত ও পুণ্যার্থী সেখানে সমবেত হন। তারা বিশ্বাস করেন, জগত মাতা সব নারীর মধ্যে মাতৃরূপে আছেন। এই উপলব্ধি সকলের মধ্যে জাগ্রত করতে মহাঅষ্টমীতে এই পূজা করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD