October 14, 2026, 3:56 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বিশ্বমানের চক্ষু চিকিৎসায় ধানমন্ডিতে এরিস্টো আই হসপিটাল উদ্বোধন

যমুনা নিউজ বিডি: বাংলাদেশের চক্ষু রোগীদের বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রদানের প্রত্যয় নিয়ে রাজধানীর ধানমন্ডি ৬ নম্বর রোডে যাত্রা শুরু করল এরিস্টো আই হসপিটাল লিমিটেড। গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে হাসপাতালটির উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরিস্টোফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান এবং এরিস্টো আই হসপিটাল লিমিটেডের চেয়ারম্যান এম. এ. হাসান। এ সময় এরিস্টোফার্মার পরিচালকবৃন্দও উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ও দেশবরেণ্য চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক মেজর জেনারেল (অব.) ডা. কামরুল হাসান খান। তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে এরিস্টো আই হসপিটাল বাংলাদেশের চক্ষু চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক চক্ষু বিশেষজ্ঞ, গণ্যমান্য ব্যক্তি এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথি ও সাংবাদিকরা হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। পরিশেষে এক সংবাদ সম্মেলনে হাসপাতালের অত্যাধুনিক যন্ত্রপাতি, আন্তর্জাতিক মানের সেবা প্রদানের প্রস্তুতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD