October 14, 2026, 3:56 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

চট্টগ্রামে অস্ত্রসহ ৬ উপজাতি সন্ত্রাসী আটক

চট্রগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে অস্ত্রসহ ৬ উপজাতীয় সন্ত্রাসীকে আটক করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড লট এলাহাবাদ আমতলি এলাকার গহীন পাহাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।

জানা যায়, দীর্ঘদিন যাবত এ সন্ত্রাসীরা লট এলাহাবাদ এলাকায় অপহরণ ও চাঁদাবাজির মতো ন্যক্কারজনক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এতে পাহাড়ি এলাকায় নিরীহ কৃষক ও বিভিন্ন ফলজ বাগানের শ্রমিকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় এবং অপহরণ করাই ছিল এসব সন্ত্রাসীর কাজ। গত ২ সপ্তাহ ধরে ৬ জনের একটি অস্ত্রধারী উপজাতীয়ও সন্ত্রাসী দল আমতলি এলাকার গহীন পাহাড়ে আস্তানা গাড়ে। এখান থেকে বিভিন্ন কৃষক ও নিরীহ বাগান মালিকদের কাছ থেকে চাঁদা আদায় ও অপহরণের পরিকল্পনা গ্রহণ করে।

সোমবার সকাল থেকে সন্ত্রাসীর দল পূর্ণ প্রস্তুতি নিয়ে এলাকায় হামলা করার সংবাদ এলাকাবাসী জানতে পারলে দলবদ্ধ হয়ে তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। এ সময় চন্দনাইশ উপজেলা আর্মি ক্যাম্পে খবর পৌঁছলে সেনাবাহীনির একটি দল ক্যাম্প কমান্ডার আরেফ আসমার জয়ের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় অস্ত্রধারী ৬ উপজাতীয় সন্ত্রাসীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- মং চালু (৩৮), মনুচিং মারমা (৪০), লুকু-মং (৩৬), মারমা (৩০), চাইসাও (৪০), চাচিংপু মারমা (৩৮)। তারা সবাই বান্দরবান জেলার ঢলুপাড়ার বাসিন্দা। এ সময় তাদের কাছ থেকে ১টি একনলা বন্দুক, দেশীয় অস্ত্র ৩টি, ১টি চাকু, ১২ প্যাকেট বারুদ, ৩টি গুলটি, ৩০টি সিসার গুলি উদ্ধার করা হয়েছে। আটককৃতদের চন্দনাইশ থানায় সোপর্দ করা হয়েছে।

এ ব্যাপারে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরোওয়ার বলেন, আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD