October 14, 2026, 3:56 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বান্দরবানে সেনা রিজিয়ন কাপ ফুটবল শুরু

বান্দরবান প্রতিনিধি:  বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে শুরু হয়েছে সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা। বিকেলে জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও রোয়াংছড়ি সাব জোনের কমান্ডার মেজর এম এম ইয়াসিন আজিজের সভাপতিত্বে এসময় বান্দরবান সেনা জোনের নবাগত জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ন রশিদ, জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এ এস এম মাহমুদুল হাসান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, বান্দরবান জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জাবেদ রেজা, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, জেলা ক্রীড়া অফিসার মো. রেজাউল করিম, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিুকল আলম, বান্দরবান জেলা সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি আজাহারুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক  থুইসিং প্রু লুবুসহ অনেকেই উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ম্যাচে রুমা উপজেলা ফুটবল দল-রোয়াংছড়ি উপজেলা ফুটবল দল মুখোমুখি হয়। নির্ধারিত সময় কোনো গোল না হলে ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়।

আয়োজকরা জানিয়েছেন, এবারের প্রতিযোগিতায় বান্দরবানের সাতটি উপজেলা ও একটি শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ৮টি দল অংশ নিচ্ছে। আগামী ২৭ সেপ্টেম্বর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD