October 14, 2026, 3:56 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

ফরিদপুরে অবরোধ, দক্ষিণবঙ্গের সঙ্গে ৪ ঘন্টা যান চলাচল বন্ধ

যমুনা নিউজ বিডি: ফরিদপুর-৪ আসনভুক্ত ভাঙ্গা উপজেলার আলগি এবং হামিরদী ইউনিয়নকে পার্শ্ববর্তী ফরিদপুর-২ আসনভুক্ত করনের প্রতিবাদে ফরিদপুর-বরিশাল মহাসড়কের পুকুরিয়া এবং ঢাকা-খুলনা মহাসড়কের এক্সপ্রেসে ওয়ের ভাঙ্গা গোলচক্কর এলাকাসহ অন্তত দশটি স্থানে গাছের গুড়ি ফেলে, টায়ার জ্বালিয়ে অবরোধ করেছে স্থানীয়রা। এতে পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গের সঙ্গে রাজধানীর সব ধরনের যোগাযোগ ৪ ঘন্টা বন্ধ ছিল।

স্থানীয়রা জানায়, আলগি এবং হামিদদী ইউনিয়নকে অন্য আসনভুক্ত বা উপজেলার সাথে অন্তর্ভুক্ত করলে চরম দুর্ভোগে পড়তে হবে এই দুই ইউনিয়নের মানুষকে। এমন সিদ্ধান্তকে তারা চক্রান্ত অভিহিত করে আজ সকাল থেকে ভাঙ্গা গোলচক্কর ও আশেপাশের কয়েক কিলোমিটার এর মধ্যে অন্তত দশটি স্থানে অবরোধ করে রাখে।
এতে রাজধানী থেকে পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

এই ঘটনায় অন্তত ২০ কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে যানজটের। আটকা পড়েছে শত শত গাড়ি।
প্রায় চার ঘন্টা পর বেলা সাড়ে বারোটার দিকে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের আশ্বাসে সড়ক অবরোধ আপাতত তুলে নেয়া হয়।

এবং আন্দোলনকারীরা এ সময় বলেন সোমবারের মধ্যে যদি তাদের দাবিদাওয়া মেনে না নেওয়া হয়, তাহলে তারা আরো বড় ধরনের বিক্ষোভ ও আন্দোলন করবেন।

এ সময় কৃষক দলের সাধারণ সম্পাদক এবং সংসদীয় ৪ আসনের সম্ভাব্য প্রার্থী শহিদুল ইসলাম বাবুল বলেন, তাদের দাবি মেনে না নেওয়া হলে, কোটে রিট করবেন, এবং আর বড় ধরনের বিক্ষোভ ও আন্দোলন অংশ নিবেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD