October 14, 2026, 12:38 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বন্ধ থাকছে ভাইবার, হোয়াটসঅ্যাপ

দেশে দীর্ঘ ২২ দিন বন্ধ থাকার পর জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক খুলে দেওয়া হলো। তবে এখনই খুলছে না বন্ধ থাকা অন্যান্য অ্যাপ ও মেসেঞ্জার সার্ভিস। এসব অ্যাপসের মধ্যে রয়েছে ভাইবার, হোয়াটসঅ্যাপ, ট্যাঙ্গো লাইন ইত্যাদি। দুপুরে সচিবালয়ে ডাক ও টেলিযোগযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সংবাদ সম্মেলনের মাধ্যমে ফেসবুক পুনরায় চালু করার ঘোষণা দেন।

তিনি জানান, ফেসবুক খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে ফেসবুক খুললেও খুলছে না বন্ধ হওয়া সামাজিক যোগাযোগের অন্য সব মাধ্যম। তারানা হালিম সাংবাদিকদের জানান,  বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিতে নির্দেশনা পাঠানো হয়েছে। ইতিমধ্যে ফেসবুক খুলে দেওয়ার প্রক্রিয়া চলছে। তবে নিরাপত্তার স্বার্থে বন্ধ থাকা অন্যান্য অ্যাপস বন্ধ থাকবে। তবে বন্ধ থাকা অন্য সব অ্যাপগুলো কবে নাগাদ খুলে দেওয়া হবে সে বিষয়ে কিছু জানাননি প্রতিমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD