October 13, 2026, 10:35 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

ভারতে বন্যায় ৫৩৭ জনের মৃত্যু

ভারতে বর্ষার বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ছয়টি রাজ্যে এখন পর্যন্ত কমপক্ষে ৫৩৭ জনের প্রাণহানি ঘটেছে। ভারতের জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তর(এনইআরসি) তরফ থেকে এই তথ্য জানানো হয়েছে।

শনিবার (২৮ জুলাই) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ন্যাশনাল ইমারজেন্সি রেসপন্স সেন্টারের (এনইআরসি) বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম এ সংবাদ প্রকাশ করেছে।

পশ্চিমবঙ্গে ১১৬, মহারাষ্ট্রে ১৩৯, কেরালায় ১২৬, গুজরাটে ৫২ এবং আসামে ৩৪ জনের মৃত্যু হয়েছে। শুধুমাত্র আসামেই ১০ লাখের বেশি নাগরিক বন্যার জেরে ক্ষতিগ্রস্থ। এরমধ্যে প্রায় আড়াই লাখ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন।

এনইআরসি’র তথ্য অনুযায়ী, মহারাষ্ট্রের ২৬টি, পশ্চিমবঙ্গের ২২টি, আসামের ২১টি, কেরালার ১৪টি এবং গুজরাটের ১০টি জেলা ভারি বৃষ্টিপাতের জেরে জলমগ্ন।

পশ্চিমবঙ্গে এক লাখ ৬১ হাজার মানুষ ভারী বৃষ্টি ও বন্যার জেরে ক্ষতিগ্রস্থ হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ৮টি বিপর্যয় মোকাবিলা দল পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD