October 14, 2026, 3:56 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

পালিয়ে না গেলে শেখ হাসিনার হাড্ডি-মাংস খুঁজে পাওয়া যেত না: খায়রুল কবির খোকন

যমুনা নিউজ বিডি: শেখ হাসিনা পালিয়ে গিয়ে বেঁচে গেছেন, নয়তো তার হাড্ডি মাংস খুঁজে পাওয়া যেতো না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর করিমপুরে সদর উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলে তিনি।

এ সময় খায়রুল কবির খোকন বলেন, শেখ হাসিনা জনগনের ওপর যে পরিমাণ অত্যাচার করেছেন। পালিয়ে না গেলে তার হাড্ডি-মাংস খুঁজে পাওয়া যেত না। সে যে পরিমাণ হত্যা, গুম, খুন, গায়েবি মামলা দিয়েছে, এই নির্যাতন করে তার শেষ রক্ষা হয়নি।

তিনি আরও বলেন, ২০১৪ সালে কুত্তামার্কা নির্বাচন হয়েছে। ভোট সেন্টারে কুত্তা ছাড়া কাউকে দেখা যায়নি। বিনা ভোটে নির্বাচন হয়েছে। ২০১৮’তে দিনের ভোট রাতে হয়েছে। ২০২৪ এ আমি আর ডামি। এই হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনের ইতিহাস। জনগন ভোট দিতে পারেনি। সবাই প্রস্তুতি নেন, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। কোন ষড়যন্ত্র চলবে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন, নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, সহসভাপতি বিজি রশিদ নওশের, করিমপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম, হুমায়ুন কবির কামাল, বোরহান উদ্দিন, হারুন অর রশীদ সহ বিভিন্ন ইউনিয়ন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD