October 14, 2026, 12:38 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বাগেরহাটে ভেজাল প্রসাধনী কারখানায় অভিযান, কারখানা সিলগালা

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের বিসিক শিল্প এলাকায় ভেজাল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান চালিয়ে কারখানা সিলগালা ও দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সহকারী পরিচালক শরিফা সুলতানা সেনাবাহিনীর একটি দলকে সঙ্গে নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে ফেয়ার এন্ড লাভলী, অর্গানিক হেয়ার রিমুভাল ক্রিম, ফ্লোরিয়াস লিহান ফর্সাকারী ক্রিম, হারবাল হেয়ার টনিক, গুলাবাড়ি, মিস এন্ড মিসেস বুস্টার, স্পট আউট স্কিন ক্রিম, হিড কুল অয়েল, হানি এন্ড এলমন্ড ময়েশ্চারাইজিং, লিহন গ্লিসারিন, রোজ ওয়াটার ও মোড়কবিহীন সাবানসহ নানা ভেজাল প্রসাধনী তৈরির প্রমাণ মেলে। মাত্র তিনটি পণ্যের অনুমতি থাকলেও মিজানুর রহমান নামের এক ব্যবসায়ী অনুমোদন ছাড়া এসব ভেজাল পণ্য তৈরি করছিলেন।

সহকারী পরিচালক জানান, বিএসটিআই অনুমোদন ছাড়া পণ্য উৎপাদন ও মোড়কজাত করায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয় এবং জব্দকৃত ভেজাল পণ্য ধ্বংস করা হয়েছে।

তিনি আরও বলেন, ভেজাল রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিসিক সূত্রে জানা গেছে, ফ্যাক্টরির জমিটি প্রথমে অলিফ কুমার নামে একজন ব্যবসায়ী ভাড়া নিয়েছিলেন এবং পরে তা প্রসাধনী ব্যবসায়ী মিজানুর রহমানকে ভাড়া দেন। অভিযানের সময় মিজানুর রহমানকে পাওয়া যায়নি। কেবল দুজন কর্মচারী উপস্থিত ছিলেন।

বিসিকের ডেপুটি ম্যানেজার মো. শরীফ সরদার বলেন, প্রশাসনের কাছে আগেই এ ধরনের ভেজাল পণ্যের তথ্য ছিল। ভবিষ্যতে বিসিকে ভেজাল ও মানহীন পণ্য উৎপাদন ঠেকাতে নজরদারি আরও বাড়ানো হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD