October 14, 2026, 12:38 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

এলজির জি৫ স্মার্টফোন আসছে ফেব্রুয়ারিতে

এই ফেব্রুয়ারিতে বাজারে আসছে বিশ্ববিখ্যাত ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজির নতুন স্মার্টফোন। এলজি এক ঘোষণায় জানিয়েছে, জি সিরিজের সফল বাজারজাতের অংশ হিসেবে জি-৫ মডেলের এই নতুন স্মার্টফোনটি বিশ্ববাজারে অবমুক্ত হচ্ছে আসন্ন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রসে।

অবশ্য এ বছরের শুরুতে এলজি ঘোষণা দিয়েছিল, জি-৪ মডেলের স্মার্টফোনের সফলতার পর, তারা বের করতে চলেছে জি-৫ স্মার্টফোনটি। তবে সেটা কবে নাগাদ বাজারে আসতে পারে তখন তা স্পস্ট করে বলেননি তারা। এলজি জানিয়েছে জি-৫ মডেলের নতুন এ স্মার্টফোনটিতে রয়েছে, ৫ দশমিক ৬ ইঞ্চির কিউএইচডি ডিসপ্লে। যেটি তার আগের মডেলে স্মার্টফোন জি৪ থেকে ০.১ ইঞ্চি বড়।

এর উচ্চ ক্ষমতাসম্পন্ন ৪কে রেজুলেশন দেবে আগের থেকে আরো বেশি স্বচ্ছ ও কালারফুল ছবির নিশ্চয়তা। এর ভেতরের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০ চিপসেট। রয়েছে ২১ মেগাপিক্সেলের অত্যাধুনিক অটো ফোকাস ক্যামেরা। এছাড়া সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD