October 13, 2026, 11:41 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

ভোলা শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ভোলা প্রতিনিধি: ভোলা পৌর শহরে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের চকবাজার ও নতুন বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রাস্তার উপর অবৈধভাবে গড়ে উঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। একইসঙ্গে বিভিন্ন দোকানদারকে অর্থদণ্ড দেওয়ার পাশাপাশি মালামাল জব্দ করা হয়।

জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইয়েদ মাহমুদ বুলবুল এবং উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) অমিত দত্ত অভিযানে নেতৃত্ব দেন। উচ্ছেদ অভিযানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, নৌবাহিনী এবং পুলিশের একটি টিম অংশ নেন।

অপর দিকে ভোলা সদর রোডে পৃথক অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিয়াউল হক (রাজস্ব)।

এসিল্যান্ড অমিত দত্ত গণমাধ্যমকে জানান, সরকারি রাস্তা দখল করে তারা দীর্ঘদিন দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। আমরা পৃথক দুটি অভিযানে ২টি মামলা ও ৪৬ হাজার টাকা জরিমানা করেছি।

এছাড়া তারা যেন ভবিষ্যতে আর রাস্তা দখল করে এই ধরনের দোকানপাট না বসায় সে বিষয়ে সতর্ক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD