October 14, 2026, 4:50 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

জন্মবার্ষিকীতে কোকোর সমাধিতে ‘আমরা বিএনপি পরিবার’র শ্রদ্ধা

যমুনা নিউজ বিডি: শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত ও শ্রদ্ধা জানিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে রাজধানীর বনানী কবরস্থানে যান সংগঠনের আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা পাঠ এবং তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আবুল কাশেম, সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, আমরা বিএনপি পরিবারের সদস্য মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব ও শাহাদাত হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য জিয়া পরিষদের সহসভাপতি মো. মনোয়ার হোসেন, গুলশান থানা বিএনপি নেতা ফরিদ হোসেন, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রনি, বিএনপি নেতা সাইয়াম সিকান্দার খান পাপ্পু, বনানী থানা যুবদল নেতা মইনুল ইসলাম রনি, বনানী ১৯ নং যুবদলের সাবেক সদস্য লিটন ফকির, ২০ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব ফয়সাল হায়দার, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, আব্দুল্লাহ আল মিসবাহ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা ফরহাদ হোসেন, কৃষিবিদ মেজবাউল আলম, মোরসালিন অনিক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD