October 14, 2026, 1:21 am
ষ্টাফ রিপোর্টার: সোমবার বগুড়া সদর উপজেলা ভূমি অফিস সংস্কার কাজ শেষে আনুষ্ঠানিকভাবে অফিস উদ্বোধন করেন জেলা প্রশাসক(যুগ্ম সচিব) হোসনা আফরোজ। উল্লেখ্য গত জুলাই আগস্ট ২৪ অভ্যুত্থানে বিক্ষুব্ধ জনতা বগুড়া সদর উপজেলা ভূমি অফিসে অগ্নি সংযোগ করে।
এতে অফিসের রক্ষিত যাবতীয় ডকুমেন্ট পুরে যায়। বিশেষ করে মিসকেস গুলি সমূলে ধ্বংস হয়ে যায়। কিছু কিছু ডকুমেন্ট ইউনিয়ন ভূমি অফিস থেকে সংগ্রহ করা হয়েছে। অফিসের কাগজপত্র পুরে যাওয়ার পাশাপাশি পুরো বিল্ডিং আগুনে ভুল ঝলসে যায়। ভবনটি পুনসংস্কার করতে প্রায় ৩০ লাখ টাকা ব্যয় হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা যায়।