October 14, 2026, 1:20 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বিওএ নির্বাচন আগামী ২৯ নভেম্বর

যমুনা নিউজ বিডি: বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) কাযনির্বাহী কমিটির নির্বাচন আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।

আজ দুপুরে ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবের বেঙ্কুয়েট হলে আয়োজিত বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের বিশেষ সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিওএ’র সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সভায় মোট ৮৫ জন কার্যনির্বাহী কমিটি ও সাধারণ পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।

নির্বাচন ছাড়াও আজকের সভায় বিওএ’র সংশোধিত গঠণতন্ত্র সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে। একইসাথে সংশোধিত গঠনতন্ত্রটি আইওসিতে প্রেরণের সিদ্ধান্ত সভায় গৃহীত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD