October 14, 2026, 3:58 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

চট্টগ্রামে ১৮ মামলার আসামি মাদক সম্রাট সোবাহান গ্রেফতার

চট্রগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের মাদক জগতের বড় সম্র্রাট আব্দুস সোবাহান (৩৬) মাদক ব্যবসার আধিপত্য ধরে রাখতে একের পর এক হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল। সর্বশেষ আলোচিত মহিউদ্দিন হত্যা মামলার মূল হোতা হিসেবে তাকে গ্রেফতর করেছে পুলিশ। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে অন্তত ১৮টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

শুক্রবার সকালে চট্টগ্রাম নগরীর বাকলিয়ার তক্তারপুল এলাকা থেকে গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করে পুলিশ।

সোবাহান বাকলিয়া তক্তারপুল এলাকার নুরুল ইসলাম সওদাগরের ছেলে। তার বিরুদ্ধে অন্তত ১৮টি মামলা রয়েছে। অধিকাংশই মাদক, অস্ত্র ও হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত। তার বিরুদ্ধে শাহেদ হত্যা মামলাও চলছে।

পুলিশ বলছে, সোবাহান দীর্ঘদিন চট্টগ্রামের মাদক চক্রের নেতৃত্ব দিয়ে আসছিল। তক্তারপুল এলাকায় তার নামে ত্রাস ছিল। প্রতিপক্ষরা তার বিরুদ্ধে কিছু করতে পারেনি। এজন্যই সে একের পর এক ভয়ংকর হত্যাকাণ্ড ঘটিয়েছে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইখতিয়ার উদ্দিন জানান, ‘সোবাহান তক্তারপুল এলাকায় একচ্ছত্র মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতে প্রতিপক্ষকে ঠান্ডা মাথায় হত্যা করত। মহিউদ্দিন হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ও অস্ত্র সরবরাহকারী হিসেবে তাকে চিহ্নিত করা হয়েছে।’

প্রসঙ্গত, মহিউদ্দিন হত্যাকাণ্ডের ঘটনা ২৫ জুলাই ঘটে। বিকেল ৫টার দিকে নগরীর পাঁচ নম্বর ব্রিজসংলগ্ন গাফফার কলোনি থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। পরের দিন নিহতের স্ত্রী বাদী হয়ে বাকলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

এরপর প্রধান দুই আসামি মো. আসিবুল হক আসিফ ও মো. সুমন গ্রেফতর হয়। তারা আদালতে স্বীকার করে, হত্যার মূল পরিকল্পনাকারী ও অস্ত্র সরবরাহকারী সোবাহান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD