October 14, 2026, 4:51 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

ঢাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭

যমুনা নিউজ বিডি: রাজধানীতে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার (৮ আগস্ট) সংশ্লিষ্ট মামলায় তাদের কারাগারে পাঠানো হয়েছে।

মোহাম্মদপুর থানা পুলিশের অভিযানে গ্রেপ্তাররা হলেন জাবির (২৫), মিঠু (১৯), আদর (২২), আনন (১৮), নয়ন (২০), হৃদয় (২৬), মেহেদী হাসান (২১), আল আমিন (২১), দিগন্ত (২২), জুয়েল (২৭), রায়হান (১৯), মনির (২৯) ও শাহীন (৩৫)।

এ ছাড়া আদাবর থানা পুলিশের অভিযানে গ্রেপ্তাররা হলেন মো. মামুন অর রশিদ আবির (৩৫), কাজী মো. জায়েদ (৩২), মো. ইউনুছ (২২) ও মো. রুস্তম আলী (৫০)।

মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ জানিয়েছে, অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে দ্রুত বিচার আইন ছাড়াও ওয়ারেন্টভুক্ত আসামি, ডাকাতির প্রস্তুতি এবং বিস্ফোরক আইনসহ বিভিন্ন অপরাধে জড়িত আসামি রয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD