October 14, 2026, 3:58 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

খাগড়াছড়িতে পানিবন্দীদের মধ্যে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে পানিবন্দী অর্ধশাতাধিক পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার সকালে মহালছড়ির চিটাগাংপাড়া ও সিলেটিপাড়ায় পানিবন্দী পরিবারগুলোর মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।

মহালছড়ি জোনের উদ্যোগে ত্রাণ হিসেবে বিভিন্ন খাদ্যসামগ্রী ও খাবার স্যালাইন দেওয়া হয়। এ সময় সেনাবাহিনীর মহালছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ, মেজর মোস্তাফিজ উপস্থিত ছিলেন।

জানা গেছে, খাগড়াছড়িতে বৃষ্টিপাত না থাকলেও কাপ্তাই লেকের পানি বেড়ে যাওয়ায় মহালছড়ির চেঙ্গী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে দুটি ইউনিয়নের ২০০টির বেশী পরিবার পানিবন্দী রয়েছে। পানিবন্দী গ্রামগুলোর মধ্যে রয়েছে, সিলেটি পাড়া, চিটাংগাপাড়া, ব্রিজ পাড়া ও কাপ্তাই পাড়া।

মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান জানান, উপজেলার চার গ্রামের কয়েকটি স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ফলে ঐসব এলাকার বহু পরিবার এখন পানিবন্দী।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD