October 14, 2026, 4:51 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

ঢাকায় পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

যমুনা নিউজ বিডি: রাজধানীর গেন্ডারিয়ায় পূর্ব শত্রুতার জেরে আরিফুল ইসলাম বাবু (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৭ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরিফুল শরীয়তপুরের জাজিরা উপজেলার বালুরচর গ্রামের মৃত সেকান্দর আলীর ছেলে। তিনি পরিবার নিয়ে গেন্ডারিয়ার মীরহাজীরবাগের মোল্লাপাড়ায় ভাড়া থাকতেন।

এ বিষয়ে আরিফুলের স্ত্রী আয়েশা বেগম বলেন, আমার স্বামী একটি সিএনজি চালিত অটোরিকশার মালিক। এটি ভাড়া দিয়েই আমাদের সংসার চলতো। গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে পূর্ব শত্রুতার জেরে স্থানীয় সন্ত্রাসী রবিন, শাহীন, মাসুদ ও কাদেরসহ ৪ থেকে ৫ জন আমার স্বামীকে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে মাথায়, হাতে ও পায়ে গুরুতর জখম করে। খবর পেয়ে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আজ সকালে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান আমার স্বামী আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহত ওই ব্যক্তির মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। আমরা বিষয়টি গেন্ডারিয়া থানা পুলিশকে জানিয়েছি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD