October 14, 2026, 1:22 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

চাঁদপুরে ক্ষতিকর রং ও রাসায়নিক মিশিয়ে শিশুখাদ্য তৈরি, জরিমানা

যমুনা নিউজ বিডি: চাঁদপুরে ভোক্তা অধিকার লঙ্ঘন করে বিভিন্ন নামে শিশুখাদ্য তৈরি করার অপরাধে মারিয়া ফুট প্রোডাক্টস নামে প্রতিষ্ঠান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে সদরের দক্ষিণ গুনরাজাদি এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য জেলা কার্যালয় ও যৌথ বাহিনী জেলা সদরের দক্ষিণ গুনরাজদি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিভিন্ন নাম ঠিকানা ব্যবহার করে, ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য মিশিয়ে, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য তৈরির অপরাধে ফারিয়া ফুড প্রোডাক্টস নামে প্রতিষ্ঠানের মালিক মো. মহসিনকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এ সময় ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ধ্বংস করা হয় এবং ভুয়া নাম ঠিকানা ব্যবহার সম্বলিত প্যাকেট পরিবেশ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়।

এ সময় নিরাপদ খাদ্য বিভাগের জেলা কর্মকর্তা অফিসার আরিফুল হাসান উপস্থিত ছিলেন। যৌথ বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে জানান এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD