October 14, 2026, 12:37 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

এবার ডিজিটাল রেস্তোরাঁ খুললেন সাকিব আল হাসান।

‘সাকিব`স ডাইনে’র এর পর এবার ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান আরেকটি রেস্তোরাঁ চালু করলেন। এই রেস্তোরাঁটির নাম ‘সাকিব’স’। এটি রাজধানীর বানানীতে অবস্থিত। রেস্তোরাঁটিতে ভোজন রসিকরা লেনোভোর মাল্টিমোড ইয়োগা ট্যাবলেট ২ পিসির মাধ্যমে খাবারের ফরমায়েশ দিতে পারবেন।

আজ সাকিব আল হাসানের নতুন রেস্তোরাঁটি উদ্বোধন করা হয়। এ সময় সাকিব ও লেনোভোর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে নিজেদের বন্ধনকে আরো জোরালো করার ঘোষণা দেন লেনোভো ও সাকিব আল হাসান।

অনুষ্ঠানে সাকিব জানান তার রেস্টুরেন্টের আকর্ষণকে আরো বাড়িয়ে দেবে লেনোভো’র মাল্টি-মোড ইয়োগা ট্যাবলেট ২। কেননা, ক্রেতারা খুব সহজেই এই ট্যাবের মাধ্যমে খাবারের ফরমায়েশ দিতে পারবেন।

বাংলাদেশে লোনোভো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব দেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফল এবং তরুণদের মাঝে একজন আইকন হিসাবে প্রতিষ্ঠিত। এখনকার নেট-জেন ভোক্তাদের কথা মাথায় রেখে লেনোভো তার পণ্যের পসরা সাজিয়েছে। স্টাইল ও পারফরমেন্সের কারণে সাকিবের প্রিয় ব্র্যান্ড লেনোভো।

লেনোভো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে তার ভূমিকা সম্পর্কে বলতে গিয়ে সাকিব আল হাসান বলেন, ‘লেনোভো’র সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। কারণ একমাত্র লেনোভোই এমন একটি টেক ব্র্যান্ড যা ভিন্ন মাত্রার পরিপূর্ণ প্রাযুক্তিক সুবিধাবলী প্রদান করে।’

অনুষ্ঠানে লেনোভো`র হেড ওভারসিস (সাউথ এশিয়া) অঞ্জন বড়ুয়া উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD