October 13, 2026, 11:35 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

পাবনায় নবাগত পুলিশ সুপার আবু আশ্রাফের দায়িত্ব গ্রহণ

পাবনা প্রতিনিধি: পাবনা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আবু আশ্রাফ। একইদিন বিদায়ী পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে বিদায়ী পুলিশ সুপার মো. ছুফি উল্লাহর কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন আবু আশ্রাফ।

এর আগে জেলা পুলিশের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি জেলার বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের সাথে মতবিনিময় করেন এবং আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরিফুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) সাদিক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার লাবিব আব্দুল্লাহ, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ রাশিদুল ইসলাম প্রমুখ।

অন্যদিকে, বদলিজনিত বিদায় উপলক্ষে পাবনা পুলিশ লাইনসের শহীদ আব্দুল জলিল মিলনায়তনে বিদায়ী পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে নবাগত পুলিশ সুপার আবু আশ্রাফ বিদায়ী পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান এবং জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন।

গত ২১ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি), ঢাকার বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়। একই প্রজ্ঞাপনে এন্টি টেররিজম ইউনিট, ঢাকার পুলিশ সুপার আবু আশ্রাফকে পাবনার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়। তিনি বিসিএস ২৫ ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD