October 13, 2026, 10:31 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

পার্বতীপুর প্রেস ক্লাব নির্বাচন, সভাপতি রিপন ও সম্পাদক মামুন

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর প্রেস ক্লাবের দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন অত্যন্ত সোহার্দ্যপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে দৈনিক আমার দেশ পত্রিকার স্থানীয় প্রতিনিধি মাহফিজুল ইসলাম রিপন সভাপতি পদে এবং মাই টিভির স্থানীয় প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন।

শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। স্থানীয় সংবাদমাধ্যমে কর্মরত মোট ৬১ জন নিবন্ধিত সাংবাদিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তিন সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা পর্ষদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই ভোটপ্রক্রিয়া সম্পন্ন হয়। নির্বাচনে সভাপতি এবং সাধারণ সম্পাদক—প্রতিটি গুরুত্বপূর্ণ পদের বিপরীতে তিনজন করে প্রতিদ্বন্দ্বী ছিলেন। এছাড়া ক্লাবের সর্বমোট ১১টি পদের জন্য ২৮ জন প্রার্থী অংশ নেন।

অনুকূল পরিবেশে অনুষ্ঠিত অন্যান্য পদের মধ্যে সহসভাপতি পদে আমজাদ, কোষাধ্যক্ষ পদে জোবায়েদ উর রহমান জবা, দপ্তর সম্পাদক পদে এম এ জলিল সরকার এবং সাংস্কৃতিক সম্পাদক পদে ওয়াহিদুল ইসলাম বিজয়ী হয়েছেন। নির্বাচন সংশ্লিষ্টরা জানান, দীর্ঘ প্রায় ১৭ বছর পর স্থানীয় সাংবাদিকদের এই ঐতিহ্যবাহী সংগঠনে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব বাছাই করা হলো। নির্বাচন চলাকালে স্থানীয় সংসদ সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ভোটকেন্দ্র পরিদর্শন করেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থার সন্তোষ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD