October 13, 2026, 11:38 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

সিরাজগঞ্জের শাহজাদপুরে আন্তঃজেলা তিন চোর আটক

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ৫টি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেলসহ তিন আন্তঃজেলা চোরকে আটক করেছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- উপজেলার রেশমবাড়ি গ্রামের জামাত আলীর ছেলে মনিরুল ইসলাম(২৯), বাড়াবিল গ্রামের আব্দুর রাজ্জাক মন্ডলের ছেলে রায়হান মন্ডল(২৪) ও একই গ্রামের দুলাল হোসেনের ছেলে বেল্লাল হোসেন (৩০)।

রোববার (২৬ জুলাই) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, উপজেলার তালগাছি হাটে মোটরসাইকেল ক্রয়-বিক্রয় হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।
জনগণের শান্তিতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, আটককৃতদদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD