October 13, 2026, 11:35 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

নওগাঁয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে সহায়ক উপকরণ ও শিক্ষাবৃত্তি বিতরণ

নওগাঁ প্রতিনিধি:  নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় আজ ‘প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ শীর্ষক কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি এবং সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

আজ শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা বিতরণ করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনির সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রিপা রানী প্রমুখ।

অনুষ্ঠানে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল জীবনমান উন্নয়নের অংশ হিসেবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩৮ জন শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল, ২৫৩ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তির নগদ টাকা এবং ২৫ জনের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD