October 13, 2026, 11:38 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

ঈশ্বরদীতে ভুয়া ডিবি পরিচয়ে সোয়া ৪ লাখ টাকা ছিনতাই

ঈশ্বরদী প্রতিনিধি: ফরিদপুর থেকে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে ভুয়া প্রশাসনিক কর্মকর্তা পরিচয়ে এক মাছ ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।শনিবার ২৫ জুলাই বেলা সাড়ে ১১ টার দিকে ঈশ্বরদী-দাশুড়িয়া সড়কের হারুখালী মাঠের সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ভুক্তভোগী তরুণ জানান, ‘ফরিদপুরের ভাঙ্গা থেকে মাছ বিক্রি শেষ করে লালন শাহ সেতু পার হওয়ার পর গাড়ি থামিয়ে প্রস্রাব করার জন্য নামেন। এসময় সেখানে দুটি মোটরসাইকেলে করে আসা চার ব্যক্তি নিজেদের প্রশাসনের লোক পরিচয়ে তাদের থামায়। তাদের কাছে মাদকদ্রব্য আছে বলে দাবি করে গাড়ি তল্লাশি শুরু করে চক্রটি।’

‘প্রাথমিক তল্লাশিতে মাদক না পেয়ে সিটের পেছনে রাখা মাছ বিক্রির টাকার ব্যাগটি ভুয়া প্রশাসনিক সদস্যদের নজরে আসে। তারা ব্যাগটি দেখিয়ে আবার মাদকের অভিযোগ তোলে। ভুক্তভোগী ব্যাগ পরীক্ষা করে দেখতে বললে, তারা বলে—এখানে নয়, তোদের পাশের পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হবে।’

ছিনতাইকারীরা সুকৌশলে ভয় দেখিয়ে পুলিশের ফাঁড়ির দিকে যাওয়ার কথা বলে পিছু পিছু আসতে বলে মাছ ব্যবসায়ীকে। কিন্তু ছিনতাইকারীরা ফাঁড়ির দিকে না গিয়ে নির্জন হারুকালী মাঠের দিকে রাস্তা পরিবর্তন করে। ভুক্তভোগী রাস্তা পরিবর্তনের বিষয়ে প্রতিবাদ করলে তাকে গালাগাল ও ভয়ভীতি দেখায়।

পরবর্তীতে নির্জন স্থানে গাড়ি থামিয়ে ভুক্তভোগীর কাঁধ থেকে টাকার ব্যাগটি কেড়ে নেয় ছিনতাইকারীরা। ভুক্তভোগী বাধা দিতে গেলে তাকে ধারালো ছুড়ি দেখিয়ে জিম্মি করে সব টাকা নিয়ে দ্রুত চম্পট দেয় ছিনতাইকারীরা।

ঘটনার পরপরই স্থানীয় এক মোটরবাইক চালক ছিনতাইকারীদের ধাওয়া করলেও তাদের ধরা সম্ভব হয়নি।

ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, গাড়িটিতে মাছ বিক্রির মোট ৪ লাখ ২৬ হাজার টাকা ছিল, যার পুরোটাই ছিনতাইকারীরা নিয়ে গেছে।

এবিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আসাদ বলেন, ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তদন্ত চলমান রয়েছে। এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। আসামি গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD